⚠️ আমাদের একমাত্র নম্বর 6291206600। টাকা নিই শুধু Trident Future Vision নামে। টাকা দেওয়ার আগে যাচাই করুন →
Trident Rental PumpsTrident Future Vision-এর একটি ইউনিট
হোম › প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ও উত্তর

পাম্প আর মেশিন ভাড়া নিয়ে মানুষ যা যা জিজ্ঞেস করেন, সব এক জায়গায়। উত্তর না পেলে 6291206600 নম্বরে ফোন বা WhatsApp করুন, ২৪ ঘণ্টা।

আজই পাম্প লাগবে, পাঠাতে পারবেন?

হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। আমরা ২৪ ঘণ্টা খোলা, কলকাতা আর পশ্চিমবঙ্গের সব জেলায় একই দিনে পৌঁছে দিই। 6291206600 নম্বরে ফোন বা WhatsApp করুন।

রাতে বা ছুটির দিনে ফোন ধরবেন?

হ্যাঁ, আমরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা।

কোন পাম্প লাগবে বুঝতে পারছি না।

জায়গার ছবি বা ভিডিও WhatsApp করুন, আমরা ফ্রিতে সঠিক মেশিন বলে দেব।

এক দিনের জন্য নেওয়া যাবে?

হ্যাঁ, এক দিনের জন্যও ভাড়া দিই। JCB ঘণ্টা হিসেবেও পাওয়া যায়।

মাস ধরে প্রজেক্টের জন্য নেওয়া যাবে?

হ্যাঁ, সপ্তাহ, মাস আর পুরো প্রজেক্টের জন্য ভাড়া দিই।

ভাড়া কত?

মেশিন, সাইজ, দিনের সংখ্যা আর দূরত্বের উপর নির্ভর করে। আজকের রেটের জন্য 6291206600 নম্বরে ফোন করুন।

বিল দেন? GST বিল?

হ্যাঁ, প্রতিটা ভাড়ার সঠিক বিল দিই। চাইলে GST বিলও পাওয়া যায়।

টাকা কীভাবে দিতে হয়?

ডেলিভারির আগেই শর্ত বলে দিই। দৈনিক ভাড়ায় সেদিনের ভাড়া সেদিনই দিতে হয়।

কোম্পানির PO দিয়ে নেওয়া যাবে?

হ্যাঁ, কোম্পানি আর কন্ট্রাক্টর PO বা ওয়ার্ক অর্ডার দিয়ে নিতে পারেন, GST বিল সহ।

বেসমেন্টে জল ঢুকেছে, কী করব?

সাবমার্সিবল বা ডিওয়াটারিং পাম্প লাগবে। কারেন্ট না থাকলে ডিজেল পাম্প। জলের গভীরতা আর জায়গার মাপ WhatsApp করুন।

ফাউন্ডেশনের গর্তে কাদা-জল উঠছে।

কাদা আর বালি মেশানো জলের জন্য ডিওয়াটারিং পাম্প লাগে। কারেন্ট না থাকলে ডিজেল পাম্প সেট পাঠাই।

নোংরা জল, সাধারণ পাম্পে হবে?

না, আটকে যাবে। সিউয়েজ বা কাটার পাম্প লাগবে।

বাড়িতে সিঙ্গেল ফেজ লাইন, পাম্প পাব?

হ্যাঁ, সিঙ্গেল ফেজ পাম্প আছে।

টুলু পাম্প ভাড়া পাওয়া যায়?

হ্যাঁ, সিঙ্গেল আর থ্রি ফেজ টুলু পাম্প ভাড়া পাওয়া যায়।

উপরের তলায় জল ওঠে না।

প্রেসার বা বুস্টার পাম্প লাগবে। আমরা বিক্রি করি আর বসিয়ে দিই।

পাইপ সাথে দেন?

হ্যাঁ, পাইপ, কাপলিং আর তার সাথে দিই।

ভাড়ার মধ্যে পাম্প খারাপ হলে?

6291206600 নম্বরে ফোন করুন, যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে দিই বা বদলে দিই।

ডিজেল পাম্পের তেল কি ভাড়ার মধ্যে?

বুকিংয়ের সময় তেলের ব্যবস্থা কে করবে, সেটা ঠিক করে বলে দিই।

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করেন?

না, আমরা সেপটিক ট্যাঙ্ক (পায়খানার ট্যাঙ্ক) পরিষ্কার করি না।

জলের ট্যাঙ্ক আর ফায়ার ট্যাঙ্ক পরিষ্কার করেন?

হ্যাঁ, ছাদের, মাটির নিচের, আবাসনের আর ফায়ার সেফটি ট্যাঙ্ক।

JCB ড্রাইভার সহ পাওয়া যায়?

হ্যাঁ, ঘণ্টা বা দিন হিসেবে ড্রাইভার সহ।

কোন কোন ট্রাক পাওয়া যায়?

পিকআপ, টাটা এস, ৪০৭, ৭০৯, ১০ চাকা, ১২ চাকা, টিপার, ডাম্পার আর ট্রেলার।

বালি, স্টোন চিপস, ইট দেন?

হ্যাঁ, সব কোয়ালিটি, ট্রাক ভর্তি করে সাইটে পৌঁছে দিই।

আমার এলাকায় দেবেন?

কলকাতার সব এলাকা (জোকা, বেহালা, ঠাকুরপুকুর, গড়িয়া, সল্টলেক, নিউটাউন, হাওড়া…) আর পশ্চিমবঙ্গের সব জেলায়।

পশ্চিমবঙ্গের বাইরে দেন? ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আসাম?

হ্যাঁ, প্রজেক্ট আর লম্বা কাজের জন্য সারা ভারতে পাঠাই, গাড়ির ব্যবস্থা সহ।

দোকান বা অফিস কোথায়?

1/4/10, Ground Floor, Near Kather Pole, Yeni Sarani, Joka, Kolkata 700104।

📞 ফোন করুন💬 WhatsApp